• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

দিনাজপুরে শান্তিপূর্ণভাবে পৌরসভার নির্বাচন সম্পন্ন

Vote Pic-01দিনাজপুর প্রতিনিধি : কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনাজপুর পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোট কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ছোট-খাটো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী তা দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দিনাজপুর পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। সকাল থেকে ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ কেন্দ্রে তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
ভোট চলাকালে শহরের ঘাষিপাড়াস্থ আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে বিএনপি ও আওয়মী লীগ সমর্থক নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলীয় নেতাদের হস্তক্ষেপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সকাল ১১টার দিকে শহরের ঘাষিপাড়াস্থ আদর্শ কলেজ কেন্দ্রর বাইরে এক প্রার্থীর সমর্থককে হৈ-হুল্লোড় করার চেষ্টা করলেও তাকে কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দিয়েছে র‌্যাবের সদস্যরা।
এদিকে ভোটগ্রহন সম্পন্ন হওয়ার পর শহরের চাউলিয়াপট্টি এলাকায় দু’প্রার্থীর সমর্থকদেরর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষনিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাবাবিক হয়।Vote Pic- 03
এদিকে, বেলা ১২টা দিকে দিনাজপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুদুল ইসলাম মাসুদকে পুলিশ আটক করে নিয়ে গেলে তার সমর্থকরা কেন্দ্রের বাইরে হৈ-হুল্লোর করে। খবর পেয়ে কোতয়ালীর অফিস ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে পৌঁছে ৪টা পর তাকে ছেড়ে দেয়ার আশ্বাস দিলে সমর্থক শান্ত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
সকাল থেকে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহরের প্রতিটি কেন্দ্রে অবস্থান করে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাচিস্ট্রেটের নেৃতত্বে র‌্যাব ও বিজিবির মোবাইল টিমকে বিভিন্ন কেন্দ্রে টহল দিতে দেখা গেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার থবর পাওয়ার সাথে সাথে ওই টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
Vote Pic-02এছাড়া দিনাজপুর পৌরসভা এলাকায় কোন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু রায়হান মিঞা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলে দাবী করেছেন।
দিনাজপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫৫ জন প্রার্থী নিয়ে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ারুল ইসলাম দলীয় প্রতিক (নৌকা), বিএনপির প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম দলীয় প্রতিক (ধানের শীষ), জাতীয় পার্টির মো. আব্দুল মোতালেব দলীয় প্রতিক (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. আলতাফ উদ্দীন (নারিকেল গাছ), ও মো. ফয়সল হাবিব সুমন (মোবাইল)।
উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার নির্বাচনে ৪৯টি কেন্দ্রে মোট ১ লাখ ১৬ হাজার ৭৯০ জন ভোটার তাদেল ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫৭ হাজার ৯৩ জন পুরুষ ও ৫৯ হাজার ৬৯০ জন মহিলা ভোটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ