• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

দিনাজপুরে ৫ পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন যারা

মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরের ৫টি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের একজন, বিএনপি’র একজন, জামায়াতের একজন, আওয়ামীলীগের বিদোহী একজন এবং স্বতন্ত্র একজন মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর পৌরPic-02 Syed  Jahangir Alamসভা: দিনাজপুর পৌরসভায় ৪৯টি ভোট কেন্দ্রের বেসরকারী ফলাফলে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতিকে বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ৩৯ হাজার ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে মো. আনোয়ারুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫৩৪ ভোট।

বীরগঞ্জ পৌরসভা: বীরগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ও উপজেলা জামায়াতের আমীর01. Hanif. Birgonj মাওলানা মুহাম্মদ হানিফ (জগ) প্রতিকে ৪ হাজার ৪৯৪ ভোট পেয়ে বেসরকারীভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতিকে আওয়ামী লীগের মোশারফ হোসেন বাবুল পেয়েছেন ৩ হাজার ৮৭৫ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপি’র আমিরুল বাহার (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৬৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী রশিদুল আলম (নারিকেল গাছ) পেয়েছেন ১২২ ভোট এবং জাতীয় পার্টি দেলোয়ার হোসেন আবু (লাঙ্গল) পেয়েছেন ৯৩ ভোট।

হাকিমপুর পৌরসভা: হাকিমপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের জামিল হোসেন চলন্ত ৮ হাজার ৯৯৮ ভোট পেয়ে নৌকা প্রতিক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিটকতম প্রতিদ্বন্দ্বি বিএনপির সাখাওয়াত হোসেন শিল্পি ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯৫২ ভোট। হাকিমপুর পৌরসভার রিটানিং অফিসার আজাহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 2

ফুলবাড়ী পৌরসভা: ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে ফুলবাড়ীতে কয়লা খনি বিরোধী আন্দোলনের অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহবায়ক বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক (নারিকেল গাছ) প্রতিকে ৬ হাজার ৪০৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান শা1হজাহান আলী সরকার পুতু (নৌকা) প্রতিকে ভোট পেয়েছেন ৪ হাজার ৭৯১। বিএনপি’র প্রার্থী শাহাদৎ হোসেন সাহাজুল (ধানের শীষ) ৪ হাজার ৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

বিরামপুর পৌরসভা: বিরামপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রাহী প্রার্থী (নারিকেল গাছ) লিয়াকত আলী ৯ হাজার ৫২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আক্কাস আলী পেয়েছেন ৮ হাজার ৯২৮ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ