• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

Book-Festivalঢাকা: আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর মিরপুর-২, ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণের এই উৎসব উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

প্রাথমিক ও ইবতেদায়ির কোমলমতি শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করবেন মন্ত্রী।

আজ বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্র নাথ রায় এ তথ্য জানান।

সারাদেশে মোট ২ কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর মাঝে ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭ টি বই বিতরণ করা হবে। এছাড়া ৩২ লাখ প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের হাতে ৩ কোটি ২৮ লাখ ৮ হাজার ৫৩টি বই ও অনুশীলন খাতা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন এবং সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, আ খ ম জাহাঙ্গীর হোসেন, মো. নজরুল ইসলাম বাবু, আলী আজম ও বেগম উম্মে রাজিয়া কাজল। এছাড়া সংসদ সদস্য মো. আসলামুল হক ও কামাল আহম্মেদ মজুমদারও উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ