চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সদ্য বিদায়ী দুই মেয়রসহ ৯ মেয়র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সদ্য বিদায়ী মেয়র (বিএনপির বিদ্রোহী প্রার্থী) মাওলানা আব্দুল মতিন। তিনি পেয়েছেন ১১৫৭ ভোট। জাসদের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির (প্রাপ্ত ভোট ২৮৫৮), জাতীয়পার্টির প্রার্থী মো. শাহজাহান আলী (প্রাপ্ত ভোট ৩৮৬), শিবগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী মঈন খান (প্রাপ্ত ভোট ২৬৬১), রহনপুর পৌরসভার জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, (প্রাপ্ত ভোট ৪১৪৩), নাচোল পৌরসভায় সদ্য বিদায়ী মেয়র স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক চৌধুরী মিঠু (প্রাপ্ত ভোট ৫১৫), জামায়াতের স্বতন্ত্র ডা. রফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট ৮০৫), জাতীয়পার্টির আসলাম হোসেন (প্রাপ্ত ভোট ২১৭) এবং স্বতন্ত্র তৌহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ৯১)। জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।