সিসি নিউজ: জেএসসি ও পিএসসিতে শতভাগ পাশ করেছে দিনাজপুরের চিরিবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় অংশ নেয়া ৮৫ জন ছাত্র ও ৭৩ জন ছাত্রীর সকলেই জিপিএ ৫ পেয়েছে। এছাড়া পিএসসিতে অংশ নেয়া ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে সকলেই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ১২১ জন এবং বাকী সকলেই জিপিএ -৪ এর উধ্বে।
