• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে : সুরঞ্জিত

সুরঞ্জিতসিসি নিউজ: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। শুক্রবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

সুরঞ্জিত বলেন, “পৌর নির্বাচনের মত আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে।”

খালেদা জিয়ার বিকৃত, হঠকারি ও ভুল রাজনীতির কারণেই পৌর নির্বাচনে তাদের (বিএনপি) ভরাডুবি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।”

তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের ধর্মের কার্ড এবারের নির্বাচনে কাজে লাগেনি। সাংবিধানিকভাবে দেশকে ধর্ম নিরপেক্ষ করার এটা একটা ভালো সুযোগ। এটাকে কাজে লাগিয়ে আমাদের ৭২’র সংবিধানে ফেরার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে।

খালেদার ভুল রাজনীতির কারণেই তার দলের সমর্থন ও ভোট কমেছে উল্লেখ করে  খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, বিভ্রান্ত রাজনীতি ছেড়ে দেশের বৃহত্তর স্বার্থে রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রেখে গণতান্ত্রিক ও সহনশীল ধারায় ফিরে আসুন। এতে সমর্থনও বাড়বে, ক্ষমতাও আসবে। সুস্থ্য রাজনীতিতে ফিরে আসলে আপনারা সরকার ও প্রশাসনের সমস্ত সহায়তা পাবেন।

এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, একটি দল যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে তার উগ্র বহিপ্রকাশ দেখেছি ৩০ তারিখের পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি দেখে।

নতুন বছরে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে- মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের সমালোচনায় প্রবীণ এ নেতা বলেন, সরকারের পতন চাইতে গিয়ে এরইমধ্যে বিএনপির পতন হয়ে গেছে। তাই নতুন বছরে পেট্রোলবোমা নিয়ে হাজির না হয়ে সুস্থ্য গণতান্ত্রিক ধারায় ফিরে জনগণের আস্থা অর্জন করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

অভিনেতা এটিএম শামসুজ্জমানের সভাপতিত্বে সভায় ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ আরো অনেকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ