• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন জয়

জয়সিসি নিউজ : দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার রাতে ফেসবুকে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।

জয় বলেন, নববর্ষের দ্বারপ্রান্তে এসে বাংলাদেশ আওয়ামী লীগ পৌরসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সর্বশেষ গণনা অনুযায়ী, ২৩৪টি আসনের মাঝে ১৭৭টি আসনে আমরা বিজয় পেয়েছি। অন্য কোনো প্রার্থী না থাকায় ৭ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। আমাদের বিজয়ী মেয়র এবং কাউন্সিলরদের অভিনন্দন জানাচ্ছি।’

সারা দেশে ৩ হাজার ৫৫৫ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয়েছে। এর মাঝে মাত্র ৩৮টি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের সংবাদ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্রের সংখ্যা মোট ভোটকেন্দ্রের সংখ্যার মাত্র ১%, যা বাংলাদেশের এ পর্যন্ত যেকোনো নির্বাচনের সময়ে অনিয়মের তুলনায় নগণ্য। নির্বাচন কমিশন এসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছেন। সেসব কেন্দ্রের ভোটগুলো বাদ দিয়ে ফলাফল নির্ধারণ করা হয়েছে।

ভোটার উপস্থিতি ছিল ৭৪ শতাংশ। ঐতিহাসিকভাবে বাংলাদেশে সব দলের অংশগ্রহণ ছিল, এমন নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৫ থেকে ৮৭ শতাংশের মধ্যে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ