• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জলঢাকায় তিন মেয়র প্রার্থী জামানত হারালেন

ভোটজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: পৌরসভা নির্বাচনে মেয়র পদে নীলফামারীর জলঢাকায় মোট ৬ জন প্রার্থীর মধ্যে ৩ মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন।
এই পৌরসভায় বিএনপির প্রার্থী ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট নয় হাজার ৬৫৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। নিকটতম ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইলিয়াছ হোসেন বাবুল সাত হাজার ৫৪০ ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর ভোট পান চার হাজার ৭৫৬।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জলঢাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী আজ শনিবার (২ জানুয়ারী) জানান, কোন প্রার্থী মোট প্রাপ্ত ভোটের শতকরা আট ভাগের একভাগের নীচে ভোট পেলে তিনি জামানত হারাবেন। ফলে মনোনয়নপত্র দাখিলের সময় সরকারের ঘরে জমা দেওয়া জামানতের অর্থ ফেরত পাবেন না।। যারা জামানত হারালেন তারা হলেন, দুই হাজার ২০৩ ভোট পাওয়া জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন, ১৮৭ ভোট পাওয়া জাতীয় পাটির প্রার্থী শাহ আব্দুল কাদের চৌধুরী ও ১৪৬ ভোট পাওয়া ইসলামী আন্দোলনের শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ