• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মিরপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা জনি নিহত

বন্দুকঢাকা: রাজধানীর মিরপুরে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে আল আমীন ওরফে কালা জনি নিহত হয়েছে।শনিবার রাত পৌনে তিনটার দিকে রুপনগর স্টার্ন হাউজিং এলাকায় র‌্যাব- ৪ এর পেট্রোল বাহিনীর সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল গভীর রাতে রুপনগরে র‌্যাবের সঙ্গে আল আমীন ওরফে কালা জনি বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। এতে আল আমীন গুলিবিদ্ধ হয়। পরে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আল আমীনের বিরুদ্ধে হত্যা ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে।নিহত আল আমীনের বুকে পাঁচটি গুলি লেগেছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ