• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আরও দুটি নতুন বিভাগ চালু

আর্মিসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিএইউএসটি) আরো দুটি নতুন বিভাগ চালু করা হয়েছে। নতুন এ বিভাগ দু’টি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ও ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)। এ নিয়ে বিএইউএসটিতে ৫টি বিভাগে অধ্যয়নের সুযোগ সৃষ্টি হলো শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিএইউএসটি) তিনটি বিভাগ চালুর মধ্যদিয়ে তার একাডেমিক কার্যক্রম শুরু করে। গত ২০১৫ সালের ১৫ ফেরুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। শুরুতে এখানে তিনটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়। এ সব হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই), ইলেকট্রনিক্যাল অ্যান্ড  ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
(এমই)।
এদিকে,গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রবীণ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মোহাব্বত খান আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়টি (বিএইউএসটি) সরেজমিন পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি বিএইউএসটি’র শিক্ষা কার্যক্রম ও পরিবেশ দেখে অভিভূত হন। এ সময় তিনি পরবর্তী সেমিস্টারে আরও দুইটি বিভাগ চালুর জন্য অ্যাকাডেমিক অনুমতি প্রদান করেন। তাঁর অনুমোদন পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) এবং ব্যাচেলর অব বিজনসে অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) নতুন দুটি বিভাগ চালু করা হলো।
বিএইউএসটির রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন জানান, নতুন বিভাগ দুটি চালু হওয়ায় উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষার পাশাপাশি ব্যবসা শিক্ষায় ভূমিকা রাখতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ