• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিক্সেলার এখন ফরিদপুরে

pixelrr1451810256প্রযু্ক্তি ডেস্ক : বর্তমান সময়ে দেশের হাজার হাজার তরুণ-তরুণী ঘরে বসেই ফ্রিল্যান্সিং করছে। এই দক্ষ ফ্রিল্যান্সাররা বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক। তবে এখন দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তুলতে সরকারি ও বেসরকারি পর্যায়ে গ্রহণ করা হচ্ছে নানা উদ্যোগ।

ফ্রিল্যান্সিং সেক্টরকে আরো এগিয়ে নিতে এবং দক্ষ ফ্রিল্যান্সার তৈরির করার লক্ষ্য নতুন বছরে ফরিদপুর জেলায় ফ্রিল্যান্স আউটসোর্সিং প্রতিষ্ঠান পিক্সেলার ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি ২ বছরের ধরে ঢাকায় ফ্রিল্যান্সার তৈরির কাজ করে যাচ্ছে।

বর্তমানে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা বিশ্বব্যাপী, দেশেও রয়েছে এর প্রচুর কর্মস্থান। ডিজাইনাদের চাহিদার কথা চিন্তা করে পিক্সেলার ইনস্টিটিউট প্রাথমিক অবস্থায় ফরিদপুরে গ্রাফিক্স ডিজাইন সেবা চালু করেছে।

এ ব্যাপারে পিক্সেলারের প্রধান নির্বাহী হাসানুজ্জামান রুবেল বলেন, ২০১৮ সাল নাগাদ মোবাইল অ্যাপ্লিকেশনের বাজার গিয়ে দাঁড়াবে ১০০ বিলিয়ন ডলারে। এই যে বিপুল পরিমাণ অ্যাপ্লিকেশন তৈরির চাহিদা, এই অ্যাপ্লিকেশনগুলোর ডিজাইন করার জন্য প্রচুর ডিজাইনার লাগবে। তাই আমরা ফরিদপুরে দক্ষ ডিজাইনার তৈরির উদ্যোগ হাতে নিয়েছি।

তিনি আরো বলেন, সব কিছুই এখন শহর কেন্দ্রিক হয়ে গেছে। কিন্ত আউটসোর্সিং খাতকে এগিয়ে নিতে হলে প্রয়োজন দেশের সকল স্তরে দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করা। আরো জানতে ভিজিট: www.institute.pixelrr.com।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ