• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়ীদের গেজেট মঙ্গলবার থেকে

নির্বাচনসিসি নিউজ : সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে জয়ীদের গেজেট প্রকাশ মঙ্গলবার থেকে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৩০ ডিসেম্বর একই দিনে ২৩৪ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন রাতেই বেসরকারিভাবে ফল প্রকাশ করা হয়। সাতটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় মেয়র পদে ভোট গ্রহণ হয়েছে ২২৭টিতে। এর মধ্যে ২০৭টির বেসরকারি ফল প্রকাশ করা হয়েছে। বাকি ২০ পৌরসভার ভোট গ্রহণ স্থগিত আছে।

নির্বাচন কমিশন জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতটিসহ মোট ১৬৮ পৌরসভায় জয়ী হয়েছে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী। এ ছাড়া বিএনপি ১৯, জাতীয় পার্টি ১ ও স্বতন্ত্র প্রার্থীরা ২৬ পৌরসভায় জয়ী হয়েছেন। এ সকল জয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করার জন্য বিজি প্রেসকে চিঠি দেওয়া হচ্ছে।

রোববার নির্বাচন কমিশন সূত্র জানান, সরকারিভাবে ফল প্রকাশ করতে এসব পৌরসভার গেজেট আজ সোমবার থেকে বিজি প্রেসে পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে গেজেট রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে। স্থগিত পৌরসভা ছাড়া অন্য সব পৌরসভার ফলাফল বিজি প্রেসে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে সকল পৌরসভার ফলাফল সমন্বয়ের কাজ শেষ করা হয়েছে।

এবারের পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ২০টি দলের প্রার্থীরা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০ পৌরসভার অর্ধশত ভোট কেন্দ্রে অনিয়ম ও গোলযোগের কারণে ভোট গ্রহণ স্থগিত হয়। এরমধ্যে মাধবদী পৌরসভায় সকল কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ