• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে ছাত্রলীগের জন্মবার্ষিকী পালিত

Nilphamari  BSL Picসিসি নিউজ: নীলফামারীতে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও  কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রলীগ ।
কর্মসূচিতে নীলফামারীর জেলার ছয় উপজেলার বিভিন্ন ইউনিটসহ ইউনিটের সহস্রাধীক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
সোমবার সকালে চৌরঙ্গীমোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়।
দুপুরে দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিকের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাদেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নহেল রানার সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু, যুব-মহিলা লীগের আহবায়ক আরিফা সুলতানা লাভলী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানসহ, সাবেক যুগ্ম-সম্পাদক বিরেন্দ্র নাথা শর্মা,  ছাত্রলীগ সরকারি কলেজ শাখার সভাপতি মনিরুজ্জামান আপেল প্রমুখ।
আলোচনা সভা শেষে সেখানে জন্মদিনের কেক কাটে একে অপরকে খাওয়ান অতিথিবৃন্দসহ নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ