চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে স্থানীয় মৎস্যজীবিদের মাঝে “জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায়”- পরিচয় পত্র বিতরন করা হয়েছে।
মঙ্গলাবার দিনব্যাপি উপজেলা পরিষদ সভা কক্ষে জেলেদের মাঝে এই পরিচয় পত্র বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীরবিক্রম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম প্রমুখ। উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১১৮৩জন মৎস্যজীবির মাঝে নিবন্ধন ও পরিচয়পত্র বিতরন করা হয়।