• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |

ঢাকা মাতাতে আসছেন কারিনা

কারিনাবিনোদন ডেস্ক: দীপিকা পাডুকোন থেকে শুরু করে সুস্মিতা সেন পর্যন্ত ঢাকার দর্শকদের মন মাতিয়েছেন বলিউডের অনেক নায়ক-নায়িকা। এবার সেই তালিকায় প্রথমবারের মতো যোগ হচ্ছেন বলিউডের হার্টথ্রব নায়িকা কারিনা কাপুর খান।

আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন কারিনা কাপুর। আর ১২ ফেব্রুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামে পারফর্ম করার কথা রয়েছে তার। ওয়ান মোর জিরো কম্যুনিকেশনের কনসার্টটির আয়োজন করছে গান বাংলা চ্যানেল।

এর আগে ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত ‘ত্রিদেশীয় বিগ শো’ কনসার্টে কারিনা’র আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসতে পারেননি তিনি। সে হিসেবে এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ