• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে সিডফ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

saidpur pic,06-01-2016সিসি নিউজ: বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সৈয়দপুর স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের (সিড্ফ) উদ্যোগে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের পুরাতন বাবুপাড়াস্থ দারুল উলুম মাদ্রাসা রোডে সংস্থার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডফ’র সভাপতি মো. সামসুজ্জামান।  বিশিষ্ট নাক, কান গলা ও হেড-নেক সার্জন ডা. মাহ্বুবুল আলম চৌধুরীর মাতা সমাজসেবী মুসলিমা বেগম অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে নতুন কম্বল তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে সিডফ’র এর নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার ও সৈয়দপুর উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক ম. ম. রেজাউল হক বিদ্যুৎ, হিসাব কর্মকর্তা মো. আহাদুজ্জামান তুহিন প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুই শত অসহায় দুস্থ মানুষের মধ্যে একটি করে নতুন কম্বল বিতরণ করা হয়েছে। এর আগেও ওই সংস্থার উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ