• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পিচম হত্যাচেষ্টায় দুই জেএমবি সদস্য রিমান্ডে

Italianদিনাজপুর : দিনাজপুরে ইতালীয় ধর্মযাজক পিয়েরো পিচম হত্যা চেষ্টা মামলায় আটক দুই জেএমবি সদস্যকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হক  বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিমান্ড মঞ্জুর করেন।

আটক দুই জেএমবি সদস্য হলেন- আব্দুর রহমান ওরফে বাদশা ওরফে রিন্টু ও সারোয়ার হোসেন ওরফে সাবু ওরফে মিজান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ তাদের আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ইতালীয় ধর্মযাজক হত্যা চেষ্টা মামলায় এই দুজনসহ ছয় জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুই জেএমবি সদস্য শরিফুল ইসলাম ও মোসাব্বিরুল আলম খন্দকার ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

১৮ নভেম্বর সকালে দিনাজপুর শহরের বিআরটিসি’র মির্জাপুর বাস ডিপোর অদূরে সুইহারি ক্যাথলিক চার্চের ধর্মযাজক ইতালীয় পিয়েরো পিচমকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ