• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ড. গণিকে দেখতে বিএনপি নেতারা হাসপাতালে

130913_1ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে দেখতে গিয়েছিলেন বিএনপির নেতারা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে তারা হাসপাতালে প্রবেশ করেন। সেখানে বিএনপি নেতারা ১৫ মিনিট অবস্থান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন সুজা উদ্দিন, বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান, শায়রুল কবির প্রমুখ।

এ সময় শায়রুল কবির জানান, ড. আর এ গণিকে বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে। তিনি কাউকে চিনতে পারছেন না।

বুধবার সকালে হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডির বাসা থেকে স্কয়ার হাসপাতালে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসা দেয়া হয় ড. আর এ গণিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ