• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

বিশ্ব ইজতেমায় আরো ৩ মুসল্লির মৃত্যু

ইজতেমা ১গাজীপুর : বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসা ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হৃদরোগে কুড়িগ্রামের উলিপুর থানার চকলারপাড় গ্রামের নুরুল ইসলাম (৭২) ও সিলেটের গোলাপগঞ্জ থানার রনকেলী এলাকার জয়নাল আবেদীন (৫৫) মারা যান। বাদ ফজর ইজতেমা ময়দানে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের সিংড়া থানার গোটিয়া এলাকার মামুদ আলীর ছেলে ফরিদ উদ্দিন (৭২) মারা যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ