• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হাসিনাগোপালগঞ্জ: গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা থেকে হেলিকপ্টারে শুক্রবার পৌনে ১২টার দিকে তিনি টুঙ্গীপাড়ায় যান। এরপর সেখানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে টুঙ্গীপাড়ায় শেখ রাসেল পৌর শিশু পার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, লে. কর্নেল (অব.) ফারুক খান, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ প্রমুখ।

দুপুর আড়াইটা পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে নিজ বাসভবনে অবস্থান করবেন তিনি। সেখানে মিলাদ মাহফিল, জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতি করবেন।

এরপর বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ