• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সানশেড ধসে দুই বোনের মৃত্যু

মৃত্যুবগুড়া: খেলার সময় বাড়ির সানশেড ধসে বগুড়ার গাবতলীতে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।দুর্ঘটনায় নিহতরা হলো- বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা বকুল হোসেনের মেয়ে রোশনি (০৯) ও রেস্তা (৫)।

শুক্রবার দুপুরের দিকে গাবতলী উপজেলার চক সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় বগুড়া পৌরসভার সংশ্লিষ্ট ১০নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমান নিহতের বিষয়টি জানান।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে ইসলামী জলসা উপলক্ষে রোশনি ও রেস্তা চকসুলতানপুর গ্রামে এক আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। দুপুর দেড়টার দিকে গ্রামের অন্য ছেলেমেয়েদের সঙ্গে তারা বাড়ির পাশে খেলতে থাকে। এসময় সানশেড ধসে দুই বোন গুরুতর আহত হয়।

পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে রোশনি মারা যায়। রেস্তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে বিকেল ৫টার দিকে রেস্তাও মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ