সিলেট : সিলেট সদরের খাদিমপাড়ার বিসিক শিল্পনগরী এলাকায় বনফুল অ্যান্ড কোম্পানির দুই কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আরো একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হচ্ছেন- রাজু মিয়া (১৯) ও আবু মিয়া (২৫)। রাজু চাঁদপুর জেলার হাজীগঞ্জ দরদাহের হারুনুর রশীদের ছেলে এবং আবুর বাড়ি শরীয়তপুর বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার রাসেল আহমদ (২২)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার বিসিক শিল্পনগরীর ভেতরে বনফুল অ্যান্ড কোম্পানির কর্মচারী রাজু, আবু ও রাসেলকে অজ্ঞাত কয়েকজন যুবক কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও আবুকে মৃত ঘোষণা করেন। তবে রাসেলের অবস্থাও আশঙ্কাজনক।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ হত্যাকা-ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কী কারণে এই হত্যাকান্ড হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।
এদিকে ময়নাতদন্তের জন্য লাশ দুটি সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।