• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গায়ে আগুন লাগানো শিশু গৃহকর্মী জবার মৃত্যু

আগুনঢাকা: গৃহকর্তাদের নির্যাতন সইতে না পেরে রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজের গায়ে আগুন লাগানো শিশু গৃহকর্মী জবার (৯) জীবন প্রদীপ নিভে গেছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইউনিটের চিকিৎসক আয়েশা আন্না জবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুনে জবার শরীরের ৯৫% পুড়ে গিয়েছিলো। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জবা গায়ে আগুন লাগায়। পরে তাকে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

জবা সিদ্ধেশ্বরীর একটি বাসায় কাজ করত। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার আটপাড়ায়। বাবার নাম জাহাঙ্গীর আলম।

নিজের গায়ে আগুন লাগানোর পর শুক্রবার জবা বলেছিলো, বাড়ির দুই নারী তাকে শারীরিক নির্যাতন করত। এ জন্য সে নিজের শরীরে আগুন দিয়েছে।

তবে গৃহকর্তা মেহেদী হাসান কল্লোল জানান, জবা নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। কেন সে আত্মহত্যার চেষ্টা করেছে তার সদুত্তর দিতে পারেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ