বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড খ্যাত দাউদ ইব্রাহিমের বোন হাসিনার জীবনি নিয়ে বলিউডে নির্মিত হতে চলেছে হাসিনা : দ্য কুইন অব মুম্বাই নামক সিনেমা। সিনেমাটিতে হাসিনা চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে।
সিনেমাটির চিত্রনাট্যে সোনাক্ষী সিনহাকে মুদ্ধ করেছে বলে জানা গেছে। হাসিনা চরিত্রে অভিনয়ের জন্য তিনি সম্মতি প্রদান করেছেন বলে খবর রটেছে।
তবে সিনেমাটিতে আর কে কে অভিনয় করবেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। অপূর্ব লক্ষিয়ার পরিচালনায় হাসিনা : দ্য কুইন অব মুম্বাই সিনেমাটির কাজ শিগগির খুব শুরু হবে।
সোনাক্ষী বর্তমানে ফোর্স ২ এবং আকিরা সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।