• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শাহজালালে ২ কোটি টাকার শাড়ি ও ওষুধ আটক

শাহজালালঢাকা : আমাদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ শাড়ি ও ওষুধ আটক করেছে ঢাকা কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। যার বাজার মূল্য প্রায় দুই কেটি। এ সময় ৩৬ প্রকারের অবৈধ ওষুধ আনার অপরাধে ফয়সাল হক নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার রাতে কাস্টমস এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানায়।

কাস্টমসের সহকারী কমিশনার শহিদুজ্জামান ওই বার্তায় জানান, রোববার বিকেল ৩টার কিছু পর কলকাতা থেকে রিজেন্টা এয়ারওয়েজের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।

এ সময় গোপন তথ্য ছিল ওই ফ্লাইটে অবৈধ মালামাল আনা হচ্ছে। পরে ব্যাগেজগুলো দেখে সন্দেহ হয়। তবে এগুলোর কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো আটক করা হয়। এদেশে সাধারণত ব্যবহার হয় না এমন ওষুধ কেন আনা হয়েছে তা জানাতে না পারায় ফয়সালকে আটক করা হয়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। আটককৃতের বাড়ি মাদারীপুরে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ