মাগুরা : মাগুরা সদর উপজেলার তেঘরিয়া গ্রামের একটি তালগাছ থেকে সোমবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তেঘরিয়া গ্রামের বাসিন্দা আজাদুর রহমান জানান, দুুপুর ২টার দিকে তেঘরিয়া গ্রামের রাস্তার পাশের একটি তাল গাছে ব্যাগ ঝুলতে দেখা যায়। পরে এলাকাবাসী গাছ থেকে ব্যাগটি নামিয়ে তার মধ্যে নবজাতকের লাশ দেখে পুলিশে খবর হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।