• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |

নীলফামারীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

জরিমানানীলফামারী ॥ অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে নিম্নমানের এবং পচাবাসি খাবার তৈরি ও মেয়াদ উত্তির্ন খাদ্য ও ঔষধ বিক্রির দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে নীলফামারীর জেলা শহরে ভ্রাম্যমান অাদালত পরিচালনার মাধ্যমে ওই জরিমানা আদায় করা হয়। ওই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। তাকে সহযোগীতা করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জেলা মার্কেটিং ও সদর উপজেলা স্যানিটারী কর্মকর্তা। ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য রয়েছে জেলা শহরের স্টেশন সড়কের দিগন্ত কনফেশনারী এন্ড ফুডসের ১০ হাজার ,মান্না বেকারীর ৪ হাজার,  ডাল পট্রির পিয়াসী কনফেকশানারীর  ২ হাজার, রুচি হোটেলের ৩ হাজার, নীলফামারী ফার্ম্মেসীর ১ হাজার টাকা সহ ২০ হাজার জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন জানান ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৭,৪২,৪৩ ও ৫১ ধারায় এই জরিমানা উক্ত ৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ