• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং

রোকেয়াশিক্ষাঙ্গন ডেস্ক: তরুণ যুবাদের নেতৃত্ব বিকাশ ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ কর্মসূচি।

গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডি’র উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আর. এম. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হক, বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. নজরুল ইসলাম ও মো. তাবিউর রহমান প্রধান।

ব্রিটিশ কাউন্সিলের অ্যাকটিভ সিটিজেন্স প্রজেক্টের সহায়তায় আয়োজিত চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন তরুণ অংশগ্রহণ করছে।

এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন সিসিডি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর তাসিন আশরাফী শুভ্র, অ্যাকটিভ সিটিজেন ফ্যাসিলিয়েটেটর বৃষ্টি হোসেন ও তাহমিদ অন্ত এবং অর্গানাইজার তাজিউল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ