দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে আমার চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। এ সময় তিনি এ কথা বলেন, চ্যানেল আই শুধু সংবাদ আর বিনোদনে নয়, মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সর্বদা মাটি ও মানুষের পাশে থাকছে। মানুষ ও মানবতা সেবার সফল কারিগর চ্যনেল আই- প্রশংসার দাবীদার।
বুধবার (১৩ জানুয়ারী) সকালে দিনাজপুর শহরের চাউলিয়াপট্রিস্থ শিক্ষা অধিদপ্তর সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ট্রাই ফাউন্ডেশন ও রেডিশন হোটেলের সৌজন্যে আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের উদ্যোগে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের উপদেষ্টা দিনাজপুর দোকান মালিক ব্যবসা সমিতি’র সাধারণ সম্পাদক জহির শাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকছেদ আলী মঙ্গলীয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল জলিল, রোটারিয়ান শামীম কবির, আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সহ-সভাপতি এসএম খালেকুজ্জামান রাজু, সহ-সভাপতি আবুল কালাম বাবুল, সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, যুগ্ম সম্পাদক মিনারুল ইসলাম মিনার, হাসান আলী, সাবেক কাউন্সিলর মো. তারেজুল ইসলাম, ইউপি সদস্য আজাহার আলী, ফটো সাংবাদিক নূর ইসলাম, চ্যানেল আইন ক্যামেরা পার্সন আরমান হোসেনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণের আগে জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিনের পিতার মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়। উল্লেখ্য, দরিদ্র ও শীতার্তের মাঝে ৩’শ পিস কম্বল বিতরণ করা হয়।