• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

রাজধানীতে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত

বন্দুকঢাকা: রাজধানীর হাজারীবাগে শিকদার হাসপাতালের পেছনে বেড়িবাঁধ এলাকায় জঙ্গিদের সঙ্গে গোয়েন্দা (ডিবি) পুলিশের বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। বুধবার রাত ১২টায় ডিবির অভিযানকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ডিবি পুলিশের (দক্ষিণ) এডিসি সানোয়ার হোসেন বলেন, ‘চলমান জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে কামরাঙ্গীরচর এলাকা থেকে বুধবার তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে তথ্য নিয়ে ওই তিনজনসহ হাজারিবাগে অভিযান চালাতে যাচ্ছিল ডিবির একটি দল। রাত ১২টার দিকে ডিবির দলটি হাজারিবাগের মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন শিকদার মেডিকেল কলেজের পাশে নতুন রাস্তায় পৌঁছালে দুটো মোটরসাইকেলে করে কয়েকজন জঙ্গি ডিবির দলটির ওপর গ্রেনেড নিক্ষেপ করে ও গুলি ছুড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ