• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিরামপুরে জেলা বাস্তবায়নের দাবীতে সমাবেশ ও মিছিল

z1বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বৃহত্তর দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের ৬টি উপজেলকে (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, ফুলবাড়ি ও পার্বতীপুর) নিয়ে বিরামপুরে আলাদা একটি জেলা বাস্তবায়নের দাবীতে বিগত ৩৮ বছরের কর্মসূচীর নিয়মিত অংশ হিসেবে আজ বুধবার বিকেলে বিরামপুর শহরের ঢাকা মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর জেলা বাস্তবায়ন পেশাজিবী সমন্বয় পরিষদের আহবানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, বিরামপুর বণিক সমিতির সভাপতি মাওলানা আশরাফ হোসেন। অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ ডায়েরী বিডি ডটকম’ সম্পাদক মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পেশাজিবী সমন্বয় পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোর্শেদ মানিক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির হিরো, পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান, এ্যাডভোকেট মঞ্জুর রশিদ রতন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বাবুল হোসেন বাবুল্লা, পিকআপ মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মুকুল সরকার, সাংবাদিক গোলাম খোরশেদ শিমুল, ফেজবুক পেজ ‘অপরূপ বিরামপুর’র এডমিন আব্দুর রাজ্জাক, মাদক প্রতিরোধ ও জনকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক শাহ্ আলম মন্ডল প্রমূখ।
পেশাজিবী সমন্বয় পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম সমাবেশে বিরামপুরে জেলা বাস্তবায়নের দাবীতে আগামী ২৭ জানুয়ারী, বুধবার ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অবরোধ কর্মসূচী ঘোষণা করেন। অবরোধ চলাকালীন স্কুল- কলেজ, সকল অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান এবং সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ