• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

ঢাকাই সিনেমায় উড়িষ্যার নায়িকা রাতশ্রী

Ratasryবিনোদন ডেস্ক : কলকাতার মেয়ে, উড়িষ্যার চলচ্চিত্রাভিনেত্রী রাতশ্রী দত্ত। তিনি এবার ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করছেন। মিজানুর রহমান লাবু পরিচালিত ক্লাব-ডি সিনেমায় দেখা যাবে তাকে।
এ সিনেমার মাধ্যমে প্রথম বারের মত বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটির পরিচালক মিজানুর রহমান লাবু বলেন, ‘ক্লাব-ডি সিনেমার ত্রিশ ভাগ কাজ থাইল্যান্ডে শেষ করেছি। বাকী দৃশ্যের শুটিং করব দেশের বিভিন্ন লোকেশনে। সিনেমাটিতে নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার মেয়ে রাতশ্রী দত্তকে।’
মাহমুদুল হক রাজিব প্রযোজিত ও চিত্রনাট্যে এ সিনেমায় রাতশ্রীর বিপরীতে অভিনয় করছেন নবাগত শিবলী রহমান। এছাড়া আরো অভিনয় করছেন বাপ্পা রাজ, আলী রাজ, শিমুল খান, মিতু, সাদিয়া সোমা, সামিয়া, টুটুল চৌধুরী, রাহমতুল্লাহ, শিখা খানসহ অনেকে।
এর আগে থাইল্যান্ডে ক্লাব-ডি সিনেমার প্রথম লটের শুটিং হয়। আগামী ১৬ জানুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। এবার একটি আইটেম গানের শুটিং করা হবে। এ আইটেম গানে নাচবেন মিতু। এর নৃত্য পরিচালনা করবে হাবিব।
এর আগে রাতশ্রী দত্ত উড়িষ্যার একটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া খুব শিগগিরি কলকাতার একটি সিনেমায় কাজ করবেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ