দিনাজপুর প্রতিনিধি : অবিলম্বে অনার্স প্রথম বর্ষ (শিক্ষাবর্ষ-২০১৪-২০১৫) এর সাম্প্রতিক প্রকাশিত পরীক্ষার রুটিন সংশোধন ও প্রতি পরীক্ষায় পর্যাপ্ত সময়ের দাবীতে দিনাজপুর সরকারী কলেজ অনার্স প্রথম বর্ষের সাধারন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকালে কলেজ ক্যাম্পাসে প্রথম বর্ষের সাধারন শিক্ষার্থীরা এই কর্মসূচী পাল করে। প্রথম বর্ষের গনিত বিভাগের ছাত্র সারোয়ার ইমরানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন শিক্ষার্থী মো. শেখ সাদি, মো. আশরাফুল আলম, মো. মনির, মোছাঃ রিমা আক্তার, মোছাঃ রিংকি পারভীন, মোছা মমি, মো. মোতাহার হোসেন মুন্না, মোছাঃ সারমিন আকতার, রাশেদুল কবির, তপন রায়, মো. সানু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা পরীক্ষা রুটিনের সংশোধন অথবা পরীক্ষা পেছানোর দাবী জানিয়ে বলেন, আমাদের এ দাবী না মানলে বৃহত্তর আন্দোলনে যাবো।