• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

খানসামা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

Khansamaখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার খানসামা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি প্রধান অতিথি হিসেবে এ ঘোষনা দেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: সাজেবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, দিনাজপুর এলজিইডি নিবার্হী প্রকৌশলী খলিলুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহম্মদ শামসুদ্দীন। অন্যান্যদের মধ্য আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সুবির কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহীন আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী লায়ন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী সর্ব সাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ