• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাল্য বিয়ের অপরাধে বরের কারাদণ্ড

ভ্রাম্যমান-আদালতগাইবান্ধা : বৃহস্পতিবার রাতে গাইবান্ধা সদর উপজেলার তুলশিঘাটের রেবেকা হাবীব উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আফসানা আক্তার আঞ্জুয়ারার বিয়ের আয়োজন ভন্ডুল হয়ে গেছে। বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান। শুধু বিয়ের অনুষ্ঠানই পন্ড হয়নি বাল্য বিয়ের অপরাধে বরকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশরাফুল মমিন খান ।
এলাকাবাসী জানান, বিয়ের আয়োজন সম্পন্ন হওয়ার পর সবার অপেক্ষা কাজী আর মৌলভী আসার। কনেকে সাজানো হয়েছে বিয়ের সাজে। আত্নীয়স্বজনদের ভুরিভোজও শেষ। এমন সময় ভেঙ্গে যায় গাইবান্ধা সদর উপজেলার ভগবানপুর গ্রামের ষষ্ঠশ্রেনীর ছাত্রী আফসানা আক্তার আঞ্জুয়ারার (১২) বাল্য বিয়ে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান বলেন, আফসানা’র সাথে প্রতিবেশী হাসানের (২৭) বিয়ের খবর পেয়ে তাদের বাড়িতে তিনি পুলিশ নিয়ে উপস্থিত হলে বর ও কনের অভিভাবকরা পালিয়ে যান। এসময় কনে পক্ষের চতুর লোকজন বিবাহিত এক নারীকে কনে হিসেবে তাদের সামনে হাজির করেন। বিষয়টি জানতে পারলে আসল কনে আনজুয়ারাকে তাদের সামনে উপস্থিত করতে বাধ্য করা হয়।

এরপর আনজুয়ারার জন্মসনদ ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা করে তার বয়স আঠারোর কম প্রমাণ হলে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আশরাফুল মমিন খান বর হাসানকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ