• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |

বড়পুকুরিয়া পরিদর্শনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটি

Parbatipur (Dinajpur) Photo Sani - 16-1-16বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি’ নেতৃত্বে সদস্য আবু জাহির এমপি, অতিরিক্ত সচিব গোলাম মোস্তফাসহ ৭ সদস্যের একটি প্রতিনিধি দল পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি ও বড়পুকুরিয়া কয়লা খনি পরির্দশন করেন। আজ শনিবার সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে দুপুরে খনির আন্ডারগ্রাউ পরিদর্শন করেন। এসময় বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মো: আমিনুজ্জামান, মধ্যপাড়া পাথর খনির মহাব্যবস্থাপক (অপারেশন) মীর মোঃ আব্দুল হান্নান, জিএম (প্রশাসন ও অর্থ) নেয়াজুর রহমান ও ঠিকাদারী প্রতিষঠারন জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম  (জেটিসি) প্রতিনিধি ও খনির উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।
পরির্দশন কালে তিনি বলেন- কৃষি নির্ভর অঞ্চল হলেও এখন শিল্প কলকারখানা গড়ে উঠায় আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এবং মধ্যপাড়া পাথর খনি গুরুত্বপুর্ণ অবদান রাখছে দেশে।
উত্তরাঞ্চলে পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও রংপুরের খালাস পীরের মাটির নিচে যে সম্পদ রয়েছে তা অফুরনীয়। এই সম্পদ দেশের কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতির পথ প্রসার হবে এবং জ্বালানী ও বিদ্যুৎ খাতে উন্নয়ন ঘটবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ