জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনকে সংবধর্না দেয়া হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলার পথেপথে তোরন ও রাস্তার দুই ধারে দাড়িয়ে ভালোবাসা প্রকাশের মাধ্যমে জলঢাকাবাসী তাকে বরন করে নেয়।বোড চেয়ারম্যান জলঢাকার নিজ জন্মস্থানের চিরচেনা মানুষ। তাকে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং স্কুল প্রাঙ্গণে সংবধর্না দেয়া হয়। এলাকার মানুষের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হয়ে বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন বলেন আমি এই স্কুল থেকে পড়ালেখা করে আজ বাংলাদেশর আটজন বোর্ড চেয়ারম্যানের মধ্যে একজন। পৌরসভার কাজিরহাট এলাকায় বাড়ী হলেও জলঢাকার মানুষের সাথে আমার রক্তের সম্পর্ক। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন মন দিয়ে পড়ালেখা করতে হবে।
তোমরাই একদিন হবে দেশের ভবিষ্যৎ। স্কুলের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব আমিনুল হক, উপ বিদ্যালয় পরিদর্শক আলতাফ হোসেন, উপ সচিব আব্দুর রাজ্জাক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবীব, স্কুলের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, সমাজসেবক শহীদুল্লাহ শেরিফ, সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ। বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনর আগমনকে কেন্দ্র জলঢাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলো ছাড়াও উপজেলার মানুষের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের শিক্ষক রঞ্জু আহমেদ ও আতাউর রহমান।