• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |

বৃহস্পতিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

RANGPURরংপুর : জাতীয় পার্টি (জাপা) রংপুর মহানগর শাখার সদস্য সচিব এস এম ইয়াসিরের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী বৃহস্পতিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে জেলা ও মহানগর জাতীয় পার্টির (এ) উদ্যোগে কাচারী বাজারে এক প্রতিবাদ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, রংপুরে জাতীয় পার্টির ত্যাগী নেতা ইয়াসিরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুরকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন।

এর আগে নগরীর সেন্ট্রাল রোডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

এদিকে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরকে শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

রবিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ হাসপাতালে চিকিৎসাধীন ইয়াসিরকে দেখতে যান।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, জাপা নেতা ইয়াসিরকে কুপিয়ে আহত করার ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

প্রসঙ্গত, ইয়াসির শুক্রবার জুমার নামাজ শেষে মহানগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার বাবার কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারত শেষে বাইরে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৪-৫ জন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে ধারাল অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ