• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

খানসামায় অশ্লীল ভিডিও বিক্রির দায়ে ২ জনের কারাদন্ড

ভ্রাম্যমান-আদালতখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মোবাইলের মেমোরি কার্ডে অস্লীল ভিডিও লোড দেওয়ার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে প্রদীপ রায়কে ৩০ দিনের ও তেবারিয়া বাজার (চৌরাঙ্গী) আবু রাহানকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার খানসামা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী হাকীম মোঃ সাজেবুর রহমান এ দন্ডাদেশ দেন। থানা সূত্র জানা যায় শনিবার বিকাল ৪ টায় পাকেরহাট ও তেবারিয়া বাজারে মেমরী কার্ড লোডের দোকানে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালায় মোঃ সাজেবুর রহমান। এ সময় মেমরী কার্ডে অশ্লীল ভিডিও লোড দেওয়ায় হাতে নাতে গ্রেফতার হয় দুইজন ও তাদের কম্পিউটারের মনিটর ও সিপিইউ জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ