• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে অগ্নিদগ্ধ হয়ে ভবঘুরে মহিলার মৃত্যু

মৃত্যুসিসি নিউজ: নীলফামারীতে অগ্নিদগ্ধ হয়ে এক ভবঘুরে মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলা হলেন, সুমতি রানী (৫৮)। তিনি জেলার ডোমার উপজেলার হংসরাজ গ্রামের বসন্ত কুমার রায়ের স্ত্রী। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। এলাকাবাসী জানায়, ওই ভবঘুরে মহিলা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারনে তিনি একেক সময় একেক জায়গায় থাকতেন। ঘটনার দিন গতকাল রাতে তিনি তার স্বামীর বাড়ির অন্তত ৩কিলোমিটার দুরে শালমারা গ্রামে ছিলেন। এ গ্রামের একটি খড়ের গাদায় আগুন দিয়ে সে শীত নিবারনের চেষ্টা করছিলেন। এক পর্যায়ে আগুন তার পড়নের কাপড়ে লেগে যায়। এ অবস্থায় সে দৌড়ে তার স্বামীর বাড়ির দিকে রওনা দেয়। স্বামীর বাড়ীর অদুরেই সে পুরোপুরি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ