• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

সৈয়দপুরে ওলামা মাশায়েখগণের সাথে কমিউনিটি পুলিশিং কমিটির সভা

DSC07352সিসি নিউজ: সৈয়দপুরে ওলামা মাশায়েখগণের সাথে কমিউনিটি পুলিশিং কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামের সভাপতিত্বে থানা চত্ত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নীলফামারী জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল আউয়ালের সঞ্চায়লনে আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ এন এম সাজেদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিশ আলী, আ’লীগ নেতা রফিকুল ইসলাম বাবু, অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ