ঢাকা: মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার মাওলানা ইউসুফ আলীকে (৭০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ইউসুফকে নিয়ে আসেন কারারক্ষী কামরুল ও রুহুল। কামরুল জানান, সন্ধ্যার পর ইউসুফ আলী কেন্দ্রীয় কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা অভ্যন্তরের হাসপাতালে তাকে দেখানো হয়। এরপর ঢাকা মেডিক্যাল আনা হয় তাকে।
হাসপাতালের ডাক্তার মশিউর রহমান জানান, তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। লিভার ও কিডনির সমস্যাও রয়েছে। এ ছাড়া তিনি বার্ক্যজনিত নানা রোগে ভুগছেন। এসব কারণে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।