• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

পীরগঞ্জে ডায়াবেটিস হাসপাতালে বিনামুল্যে চক্ষু ক্যাম্প

Photo Eyeএন এন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : জেলার পীরগঞ্জ ডায়াবেটিস্ হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে ১৮ জানুয়ারী। ক্যাম্পের উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক আবু।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী। আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ডি.এন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও পীরগঞ্জ ডায়াবেটিস্ হাসপাতালের পরিচালক মোঃ ফয়জুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সলেমান আলী, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ মোসাদ্দেক ইয়াসদানি, ডাঃ ওয়াহিদা, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ছুটু, মানবাধিকার কর্মী মোছাঃ নাহিদ পারভীন রিপা প্রমূখ। ক্যাম্পে মোট ৯৬৩ জন রোগীর প্রাথমিক চিকিৎসা, ওষুধ-চশমা প্রদান এবং ৮৫ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।

পীরগঞ্জে ৭ দিনব্যাপি ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

Football1জেলার পীরগঞ্জে ৭ দিনব্যাপি ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ১৭ জানুয়ারী পীরগঞ্জ পাবলিক কাব মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি শামিমুজ্জামান জুয়েল,যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী,সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বশিরউদ্দিন বিষু, রেজওয়ানুল আমিন, আকবর আলী, ফারুক হোসেন, নূর হোসেন, জাকির হোসেন প্রমূখ। প্রশিক্ষন পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মনোনীত প্রশিক্ষক মো. মামুনুল ইসলাম জেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ