• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বুধবার বসছে বছরের প্রথম সংসদ অধিবেশন

সংসদ ভবনসিসি নিউজ : জাতীয় সংসদের চলতি বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু হচ্ছে বুধবার। এটি দশম জাতীয় সংসদের নবম অধিবেশন।

জাতীয় সংসদ ভবনে বুধবার বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ এবং প্রতিদিন এর শুরুর সময় নির্ধারণ হবে।

পরে স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন হবে।

জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

এর আগে, ৪ জানুয়ারি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে দশম সংসদের নবম ও বছরের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২১ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

২০১৫ সালের ২৩ নভেম্বর দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ