• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |

যাত্রাবাড়ী থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা

পুলিশঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর করসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেছেন এক নারী।

বুধবার দুপুরে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলাটি করেন শিরিন শারমিন শিলা নামের এক নারী। গত বছরের ৩ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালীর একটি বাসায় তাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন- যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর কর, যাত্রাবাড়ী থানার দুই এসআই জসিম ও জামান, যাত্রাবাড়ী থানার পুলিশ কর্মকর্তা দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদের।

বিচারক শফিউল আজম ওই নারীর অভিযোগ আমলে নিয়ে আংশিক শুনানি করেছেন। বাকি অংশ শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। পূর্ণাঙ্গ শুনানি শেষে আদেশ দেবেন আদালত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ