• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আলতাফ মাহমুদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান

altaf_mahmud1453293275সিসি নিউজ : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শেষে রাষ্ট্রপতির ভাষণের পর নিজের সংসদ কার্যালয়ে এই চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলতাফ মাহমুদের চিকিৎসার খোঁজ-খবর নেন ও তার আশু আরোগ্য কামনা করেন।

এ সময় উপস্থিতি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এবং আলতাফ মাহমুদের ছেলে আসিফ মাহমুদ।

আলতাফ মাহমুদ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ডা. কনক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে  চিকিৎসাধীন আছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক শাবান মাহমুদ জানান, আলতাফ মাহমুদের পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেন তার ছেলে আসিফ মাহমুদ। এ সময় প্রধানমন্ত্রী সাংবাদিক নেতা ও আলতাফ মাহমুদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, আমি তার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ