• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |

প্রতিমন্ত্রী-এমপিসহ ২১ জনকে হত্যার হুমকি

132187_1নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,তিনজন এমপি ও সাংবাদিকসহ ২১ বিশিষ্টজনদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১১ নামের একটি সংগঠন।

ডাকযোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর প্রেসক্লাবে এ চিঠি পাঠানো হয়।

‘প্রথম আঘাতেই যাদের নিশ্চিহ্ন করা হবে তাদের একটি প্রাথমিক তালিকা দেওয়া হলো’ বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ মোট ২১ জনকে।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, আতঙ্ক ছড়ানোর জন্য এ ধরনের চিঠি পাঠানো হয়েছে। তারপরও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ