• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

সানির সঙ্গে কাজ করতে আগ্রহী আমির খান

sunny_aamir1453352287বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন বরাবরই বলে এসেছেন মি.পার্ফেক্টশনিস্ট আমিরের সঙ্গে কাজ করতে চান তিনি। সম্প্রতি সিএনএন-আইবিএন সাংবাদিক ভ্রুপেন্দ্র চৌবের সঙ্গে সানির আলোচিত সক্ষাৎকারেও তিনি বিষয়টি উল্লেখ করেছিলেন।

এরপর সাংবাদিক সানি লিওনকে প্রশ্ন করেছিলেন,তাহলে বলছেন, আপনি আমিরের সঙ্গে কাজ করতে চাইলেও তিনি চান না! জবাবে সানি বলেন,  ‘এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। আপনি আমিরকে প্রশ্নটা করুন। তবে আমি এখনো আমিরের অনেক বড় ভক্ত। আমি তার সব সিনেমা দেখি।’

সাংবাদিক আমিরকে প্রশ্ন করেননি ঠিকই কিন্তু নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মি.পার্ফেক্টশনিস্ট আমির খান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে আমির লিখেছেন, ‘সানি, আমি তোমার সঙ্গে কাজ করতে পারলে খুশিই হবো। তোমার অতীত নিয়ে সত্যিই আমার কোনো সমস্যা নেই, যেমনটা দেখাতে চাওয়া হয়েছে ইন্টারভিউতে। প্রার্থনা করি, মঙ্গল হোক তোমার। ভালবাসা জানাই।’

পিকে সিনেমা খ্যাত এ অভিনেতা আরো বলেন, ‘আমি মনে করি সানি নিজেকে অনেক সাবলীল এবং মর্যাদাপূর্ণভাবে টিকিয়ে রেখেছে। একই কথা যদি আমি সাক্ষাৎকারের উপস্থাপকের বেলাতেও বলতে পারতাম তাহলে আমার ভালো লাগত।’

সানি লিওনএর আগে সিএনএন-আইবিএন সাংবাদিক ভ্রুপেন্দ্র চৌবের সঙ্গে সানির সাক্ষাৎকার নিয়ে ব্যাপক তোলপাড় হয়। ইন্টারনেটজুড়ে এটি নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। সাক্ষাৎকারে বারবার সানির অতীত জীবন নিয়ে প্রশ্ন তুলে বেশ সমালোচিত হয়েছেন সেই সাংবাদিক। বলিউড তারকারাও রয়েছেন এ তালিকায়। ঋষি কাপুর, আনুশকা শর্মা, আলিয়া ভাট নিজ নিজ অ্যাকাউন্টে তাদের মতামত লিখেছেন। পাশাপাশি তারা সানির আত্মবিশ্বাসের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। সেই তালিকায় যোগ হয়েছেন আমির খানও।

সানির সঙ্গে সাক্ষাৎকারে সাংবাদিক ভুপেন্দ্র চৌবের প্রথম প্রশ্ন ছিল, আপনি কি আপনার অতীত নিয়ে গর্বিত? পর্নো তারকা হিসেবে আপনার  অতীত কী আপনাকে তাড়া করে?

প্রশ্ন শুনে কোনো রাখঢাক না করে সানি উত্তরে বলেন, ‘আপনিই একমাত্র ব্যক্তি যিনি এসব ভাবছেন। সংবাদমাধ্যমই বারবার দাবি করে, আমার প্রতিবন্ধকতা আমার অতীত। কিন্তু আমি কখনো সেটি বলিনি। আমি তা মনেও করি না। আমি বিশ্বাস করি, আমি একদিন বড় কোনো তারকার সঙ্গে কাজ করব। যদিও এখনো তেমন কাউকে পাইনি। তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমার জীবন নিয়ে আমি খুশি। ’

কিন্তু সানি যতরাই বলেছেন নিজের অতীত নিয়ে তার দুঃখ নেই, ততবার সাংবাদিক সানির অতীত নিয়েই প্রশ্নতে সীমাবদ্ধ ছিলেন। এভাবে সাক্ষাৎকারে বারবার সানির অতীত নিয়ে টানাটানিতে বিস্মিত বলিউড তারকারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ