• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা

World Vission Pic-02দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকাল ১১টায় জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্য ও ধর্মীয় নেতারা অংশগ্রহন করেন।
সভায় শিশুদের বেঁচে থাকার অধিকার, বিকাশের অধিকার, শিশুদের সুরক্ষার অধিকারসহ বিভিন্ন বিষয়ে অলোচনা ও শিশুশ্রম থেকে শিশুদের ফিরিয়ে আনতে মসজিদের ইমাম-মোয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মের নেতা ও সচেতন মহলের প্রতি অনুরোধ জানানো হয়।
আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এডিপির ফেইথ এন্ড ডেভেলপমেন্ট অফিসার অনন্ত সরকার। এ সময় তিনি বলেন, প্রতিটি শিশুর জীবন পরিপূর্ণ হয়ে গড়ে তোলাই ওয়ার্ল্ড ভিশনের মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে এই সংস্থাটি কাজ করছে। আলোচনায় অংশগ্রহন করেন ওয়ার্ল্ড ভিশনের শিশুশ্রম প্রজেক্টর প্রজেক্ট অফিসার শিউলী বেগম, সাংবাদিক মাহবুবুল হক খান, ইমাম মাওঃ মো. জাকারিয়া, খিষ্টান ধর্মীয় নেতা সন্তোষ বর্মন প্রমূখ।
সভায় ওয়ার্ল্ড ভিশন শিশুশ্রম প্রজেক্টর সুপারভাইজার মোছা. সানোয়ারা খাতুন, নয়ন দাসসহ শহরের বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন, হিন্দু ও খিস্টান ধর্মীয় নেতা ও শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ