• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

খালেদার বাড়ির নেতাকর্মীর আ’লীগে যোগদান

feni-newsফেনী : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের বাড়ির সামনে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

আওয়ামী লীগ নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে তারা যোগদান করেন।

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খালেদা জিয়ার দুঃসম্পর্কের ভাতিজা এ কে এম মহিউদ্দিন সামু, ফুলগাজী সদর ইউপি সদস্য শাহ আলম, দরবারপুর ইউপি সদস্য আবদুল মোমিন, কামরুল ইসলাম, আনন্দপুর ইউপি সদস্য হাছনা বানু, মহিলা দলনেত্রী হাছিনা আক্তার ও সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন জীবনসহ শতাধিক নেতাকর্মী।

বিএনপি নেতাকর্মীদের যোগদান উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ শ্রীপুর গ্রামে খালেদা জিয়ার বাড়ির সামনে তার পিতার নামে প্রতিষ্ঠিত ইস্কান্দারিয়া মাদ্রাসা মাঠে যোগদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন।

যোগদান অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন সামু বলেন, ‘আমার ফুফু খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাবস্থায় তার নিজ এলাকায় কোনো উন্নয়ন করেননি। তিনি তার গ্রামের বাড়ির লোকজনের কোনো খোঁজ-খবর নেন না। আমি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগে যোগদান করেছি। এখন থেকে খালেদা জিয়ার গ্রাম হবে আওয়ামী লীগের ঘাঁটি।’

প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম বলেন, ‘নিজ এলাকার মানুষের প্রতি খালেদা জিয়ার কোনো টান নেই। তিনি কখনো তার গ্রামের বাড়িতে রাত্রিযাপন করেননি। তাই তার এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে দলে দলে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।’

এদিকে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি শাহাজাহান মজুমদারের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার নুরুন্নবী জানান, আওয়ামী লীগে যোগদান করা সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন সামুর সাথে বিএনপির কোনো ‘সম্পর্ক নেই’। অপর নেতাকর্মীদের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ